NNTV
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ বছরের দীর্ঘতম রাত

উত্তর গোলার্ধে আজ বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। রবিবার (২১ ডিসেম্বর) উত্তর গোলার্ধের সব দেশেই রাত হবে সবচেয়ে দীর্ঘতম এবং দিনের দৈর্ঘ্য হবে সবচেয়ে কম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে দেখা যাবে বিপরীত চিত্র। দক্ষিণ গোলার্ধে আজ বছরের দীর্ঘতম দিন।

জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, ২১ ডিসেম্বরকে বলা হয় শীতকালীন অয়নান্ত বা উইন্টার সলসটিস। এই দিনে সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপর অবস্থান করে। পৃথিবীর ঘূর্ণন অক্ষ সূর্যের দিকে হেলে থাকার কারণে উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থান করে, ফলে সেখানে সূর্যালোক কম পড়ে এবং দিন ছোট হয়ে রাত দীর্ঘ হয়।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে থাকার কারণেই ঋতু পরিবর্তন ঘটে। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ধীরে ধীরে হেলে যেতে শুরু করে। এর ফলে দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো বেশি পড়ে, দিন বড় হয় এবং সেখানে গ্রীষ্মকাল বিরাজ করে। একই সময়ে উত্তর গোলার্ধে সূর্যের আলো কম পড়ে, তাপমাত্রা হ্রাস পায় এবং শীতকাল শুরু হয়।

২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে সূর্য দিগন্তে খুব নিচু অবস্থান করে উদয় ও অস্ত যায়। এ কারণে সূর্যাস্ত দ্রুত ঘটে বলে মনে হয় এবং রাত দীর্ঘ হয়। তবে এই দিনের পর থেকেই ধীরে ধীরে দিন বড় হতে শুরু করবে এবং রাতের দৈর্ঘ্য কমতে থাকবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন সভ্যতায় এই দিনটি বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিভিন্ন সংস্কৃতিতে উইন্টার সলসটিস উপলক্ষে উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি রয়েছে।

উল্লেখ্য, ২১ জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন বা গ্রীষ্মকালীন অয়নান্ত, আর ২১ ডিসেম্বর দীর্ঘতম রাত। এই প্রাকৃতিক চক্র পৃথিবীর আবহাওয়া, কৃষি এবং জীববৈচিত্র্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

1

মার্কিন নাগরিকদের এই মুর্হূতে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

2

শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

3

রাতের নীরবতায় কোরআন তিলাওয়াতের ফজিলত

4

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়ল তেলের দাম

5

হবিগঞ্জে পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী মৃত্য

6

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

7

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

8

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আ

9

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

10

‘এলিয়েনদের জন্য’ ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র

11

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

12

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

13

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

14

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

15

নরসিংদীর রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

16

ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আলোচনায় বসতে চায় সরকার

17

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

18

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

19

নরসিংদীর রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা

20