NNTV
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা দুজন হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার সৌদি আরবে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন।

নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পরে তার মা ভাত খেতে বসেন। ওই সময় তারা দুজন ঘরের বাইরে খেলতে যায়। কিছু সময় পরে দুজনকে দেখতে না পেয়ে খোঁজা শুরু হয়। 

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে মেয়ে ছাফিয়ার মরদেহ ভেসে ওঠে। পুকুর থেকে ছাফিয়ার মরদেহ তুলতে গিয়ে ছাহাদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

পরে তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

কাজিরহাট থানার ওসি নবিউল হাসান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

1

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হলো ইরান সংশ্লিষ্ট চারটি জাহাজ

2

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

3

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

4

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

5

নিয়মিত পানি পান না করলে শরীরে যে মারাত্মক ক্ষতি হয়

6

বছরের শুরুর প্রথম দিন প্রাথমিকের বই পেলো শতভাগ শিক্ষার্থী

7

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

8

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

11

শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে এসেছে

12

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কৃতী শিক্ষার্থী সংবর্ধন

13

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড ক

14

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

15

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

16

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

17

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

18

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

19

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

20