NNTV
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

ফ্লাইদুবাই এয়ারলাইন্স এক বছর সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম-দুবাই রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করেছে । বুধবার দুবাই থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে এবং অপর একটি দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে। এয়ারলাইন্সটি এখন থেকে এ রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল গত রাতে বিষয়টি নিশ্চিত করেন। 

বিমানবন্দর সূত্র জানান, ২০২৪ সালের ৩১ আগস্ট ফ্লাইদুবাই সর্বশেষ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর দীর্ঘ এক বছর সাত মাস এয়ারলাইনসটি নানা সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখে। 

ফ্লাইদুবাই চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিতভাবে প্রতিদিন একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট পরিচালনা শুরু করেছে। তারই অংশ হিসেবে বুধবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে শাহ আমানতে একটি ফ্লাইট অবতরণ করে এবং সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হয়।

সূত্রটি আরও জানান, এয়ারলাইন্সটি ফের কার্যক্রম শুরু করায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে  আগমনী ও বহির্গমন মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্শদীপ ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে

1

অহেতুক হাত পাতা: নিন্দার যোগ্য

2

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

3

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

4

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

5

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

6

বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ইরানে ফেরার ঘোষণা দিলেন পাহলভ

7

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

8

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

9

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

10

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

11

প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৪ জন

12

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

13

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

14

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

15

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

16

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

17

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

18

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

19

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

20