NNTV
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপের দল চূড়ান্ত হওয়ার পরপরই নতুন টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। এই ধাপে এসে ফাইনাল ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকার সমান। গত ডিসেম্বরে ড্রয়ের পর একই ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই। নতুন মূল্য তালিকায় ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বেড়ে ৭ হাজার ৩৮০ ডলার এবং ‘ক্যাটাগরি ৩’ টিকিটের দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।

শুধু ফাইনাল নয়, নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের টিকিটের দামও বেড়েছে। সেমিফাইনালের টিকিট ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে। উদ্বোধনী ম্যাচসহ গ্রুপপর্বের কিছু ম্যাচেও মূল্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

নতুন এই বিক্রয় প্রক্রিয়ায় ‘ডায়নামিক প্রাইসিং’ মডেল ব্যবহার করা হয়েছে , যেখানে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ানো বা কমানো হয়। প্রথমবারের মতো এই পদ্ধতি চালু করায় শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে ফিফা।

টিকিট বিক্রির সময় নির্দিষ্ট ঘোষণা না থাকায় অনেক ক্রেতাকে দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে অপেক্ষা করতে হয়েছে। এছাড়া কারিগরি ত্রুটির কারণে অনেকেই সঠিক লিংকে প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় সমস্যার সমাধান করা হয়েছে।

এদিকে, এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ৬৯ জন ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য। পাশাপাশি ইউরোপের ভোক্তা প্রতিনিধিত্বকারী একটি সংগঠন টিকিটের দাম কমানোর দাবিতে ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে।

ফিফা জানিয়েছে, ১০৪টি ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট বিক্রি করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

1

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

2

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

3

ইকুয়েডর ডিফেন্ডার নিহত হয়েছে দুর্বৃত্তের গুলিতে

4

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

5

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

6

মাচাদো দিলেন নিজ নোবেল পদক বিনিময়ে ট্রাম্প দিলেন ব্যাগ

7

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

8

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

9

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

12

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

13

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

14

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

15

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার

16

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যা

17

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

18

গাজা, সুদানে বাংলাদেশের হাফেজ্জী টিম খাদ্য সহায়তা দিচ্ছে

19

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

20