NNTV
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শৌলাগড় হাওরে বজ্রপাতে ফরাস মিয়া (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের পার্শ্ববর্তী শৌলাগড় হাওরে এ ঘটনা ঘটে। 

নিহত ফরাস মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।

আহতরা হলেন— একই গ্রামের সামছুল ইসলাম (২২), জায়েদ মিয়া (২৬) ও হাফিজুর রহমান (৫৫)।

পুলিশ জানায়, সকালে ফরাস মিয়া নিজের ধানক্ষেত দেখতে হাওরে যান। একই সময় অন্যরা কৃষিকাজের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ছনের ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘরের ভেতরে থাকা চারজনই আহত হন। এতে ঘটনাস্থলেই ফরাস মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামছুল ইসলাম ও জায়েদ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট হাসপাতালে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই সনদ’বিএনপির হাত ধরেই বাস্তবায়ন হবে: শামা ওবায়েদ

1

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

2

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

3

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

4

টাঙ্গাইলের বাজারে লেবুর দাম আকাশচুম্বী

5

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

6

চেলসি থেকে বিদায় নিলেন এনজো মারেস্কা !

7

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

8

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

9

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির অভ্যর্থনা কমিটি

10

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

11

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

12

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

13

শ্বেতপত্র প্রকাশ করল আইসিটি বিভাগ

14

ফিনল্যান্ড দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

18

আজ পবিত্র শবে মেরাজ

19

বিজয়-রাশমিকার বিয়ে আজ

20