NNTV
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

দিনাজপুরের বীরগঞ্জে ধানবোঝাই ট্রলির সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ দু’জন। রবিবার রাত সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- আবু সাঈদ (৮) বীরগঞ্জ উপজেলার ডাঙ্গারহাট গ্রামের আফজাল হোসেনের ছেলে ও আনারুল ইসলাম (৬৫) ভোগনগর কলকটি গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে।

দুর্ঘটনায় আহত ভ্যানচালক ভোগনগর ইউনিয়নের ভোগনগর কলকটি গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৫৫) ও যাত্রী ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৬০)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় একটি ট্রলিটি বীরগঞ্জের গোলাপগঞ্জ বাজার থেকে ধানবোঝাই করে কবিরাজহাটে যাচ্ছিল। পথে কবিরাজহাটের কাছে ট্রলির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রলিটি পথচারীদের ওপর উঠে যায়। 

এতে ঘটনাস্থলেই শিশু আবু সাঈদ ও আনারুল ইসলাম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মো. আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথেই শিশু মো. আবু সাঈদ মারা যায়। অপর আহত মো. আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

1

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

2

বিপিএলে ওপেনিং ছেড়ে নতুন পজিশনে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ই

3

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

4

রাজধানীর সাতটি পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

5

বাংলাদেশের মিনহাজুল আলম হলেন সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার

6

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

7

ঢাকার মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে আউটসোর্সিং কর্মী আহত

8

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

9

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

10

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

11

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

12

নিয়ামতপুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম

13

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

14

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

15

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

16

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

17

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

20