NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।  তিনি জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত একজন প্রার্থী।  চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠিয়ে তাকে এই হুমকি দেওয়া হয়।

রবিবার সকালে উখিয়ায় একটি মতবিনিময় সভায় বিষয়টি জানান উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী।

সোলতান মাহমুদ চৌধুরী জানান, একটি চিঠির মাধ্যমে শাহজাহান চৌধুরীকে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করা হয় একইসঙ্গে শরীফ ওসমান হাদির মতো হত্যার কথাও বলা হয়েছে। চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

1

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

2

সরকারি তোলারাম কলেজে জাতীয় ছাত্রশক্তির সদস্য সংগ্রহ কর্মসূচি

3

খামেনির পর ইরানের নেতৃত্বে কে?

4

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

5

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

6

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

7

তারেক রহমান গেল জামায়াত আমিরের বাসায়

8

সিডনিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা সভা

9

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

10

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

11

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

12

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

13

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

14

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

15

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

16

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে চালক নিহত

17

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

18

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

19

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

20