NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১১ বছর পর গাইলেন গান, তীব্র সমালোচনার মুখে সালমান খান

গালওয়ান উপত্যকার সংঘাতের মতো স্পর্শকাতর ও দেশপ্রেমনির্ভর বিষয় নিয়ে নির্মিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। আর সেই সিনেমাতেই একটি রোমান্টিক ড্যান্স নম্বর অন্তর্ভুক্ত করে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিপাড়ার ‌‘ভাইজান’ সালমান খান। 

দীর্ঘ ১১ বছর পর নেপথ্য গায়কিতে ফিরে ‘তেরি সেক্সি বিউটি’ নামের গানটি গেয়েছেন তিনি নিজেই। তবে ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে তৈরি ছবিতে এমন গান ও তার উপস্থাপন দর্শকদের বড় একটি অংশ একেবারেই ভালোভাবে মেনে নিতে পারছে না।

গত ৪ নভেম্বর ভোরের দিকে মুক্তি পাওয়া এই গানটিতে সালমান খানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। গানটির মিউজিক ভিডিওতে দুজনকে উদ্দাম নাচ, মদ্যপান ও নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়, যেখানে লাল শাড়িতে নজর কেড়েছেন চিত্রাঙ্গদা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও গানটির মুক্তির ঘোষণা দিয়ে সালমান এক রসিকতাপূর্ণ ক্যাপশন লেখেন, যেখানে ভোরের ফ্লাইট, দুই পেগ পানীয় এবং তার ‘সেক্সি বিউটি’-র উল্লেখ ছিল। 

গানটিতে সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুসকান এবং অতিরিক্ত ভয়েস দিয়েছেন সাজিদ খান।

তবে গানটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বইতে শুরু করেছে তীব্র সমালোচনার ঝড়। ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগের গল্প নিয়ে তৈরি চলচ্চিত্রে এ ধরনের আবেদনময় ও রোমান্টিক গান কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, গালওয়ান সংঘর্ষে শহীদ হওয়া কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবু এবং অন্য ১৯ জন বীর জোয়ানের স্মৃতিবিজড়িত ছবিতে মদ্যপান কিংবা নারীদের রূপ নিয়ে তৈরি এ জাতীয় গানের স্থান পাওয়া অনুচিত। অন্য এক ব্যবহারকারীর মতে, দেশের সামরিক ইতিহাসের এমন এক সংবেদনশীল অধ্যায় নিয়ে তৈরি ছবিতে দর্শকরা আবেগঘন বা দেশাত্মবোধক গানই প্রত্যাশা করেন।

গানটির কথা এবং সালমানের গায়কি নিয়েও তৈরি হয়েছে নানা ধরনের হাস্যরসাত্মক মিম। এক ব্যবহারকারী উপহাস করে লিখেছেন, গানটির লিরিক্স দেখে মনে হচ্ছে যেন কৃত্রিম বুদ্ধিমত্তা ‘চ্যাটজিপিটি’ দিয়ে এটি তৈরি করা হয়েছে। অন্য একজন মন্তব্য করেন, সালমান খান নিজেই নিজের দীর্ঘদিনের অর্জিত সম্মান ও ক্যারিয়ারের ক্ষতি করছেন। এমনকি কড়া সমালোচনা করে এক অনুরাগী সালমানকে চলচ্চিত্রজীবন থেকে অবসর নেওয়ারও পরামর্শ দিয়েছেন, যাতে তার সুনাম বজায় থাকে। আবার গানে বারবার ‘উড়ে যাওয়া’-র কথা থাকায় একজন ঠাট্টা করে লিখেছেন, ‘ভাই, এবার আপনি সত্যিই উড়ে যান!’

অবশ্য এই সমালোচনার মাঝেই সালমানের অনুরাগী বা ভক্তদের অনেকে গানটির পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, গানটির সুর বেশ চটুল ও আকর্ষণীয় এবং ১১ বছর পর সালমানের গায়কিতে ফেরাটা তাদের কাছে আনন্দের।

উল্লেখ্য, পূর্বের ‘ব্যাটল অব গালওয়ান’ নাম পরিবর্তন করে তৈরি করা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটি মূলত ২০২০ সালের জুনে ভারত-চীন সীমান্তে ঘটে যাওয়া গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত। সেই সংঘর্ষে কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুসহ ২০ জন ভারতীয় সেনাসদস্য প্রাণ হারিয়েছিলেন। ছবিতে সালমান খান একজন সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন এবং চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে তার স্ত্রীর চরিত্রে।

গানটি ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক ছবিটি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত একটি সামরিক সংঘাতকে প্রেক্ষাপট বানিয়ে তৈরি চলচ্চিত্রে এ ধরনের রোমান্টিক গান কীভাবে স্থান পাবে, তা নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহল ও বিতর্ক এখন তুঙ্গে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

1

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

2

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আশ্বাস পুতিন

4

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

5

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

6

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

7

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে এইচপি

8

মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা পাবেন

9

ইরানের টিকে থাকার পরিকল্পনা

10

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে যে এলাকায়

11

আবারও বাড়ল স্বর্ণের দাম

12

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

13

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে

14

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আ

15

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরু

16

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

17

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

18

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

19

ভীত না হয়ে সতীর্থদের জয়ের জন্য খেলতে বললেন রদ্রি

20