NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে ড্রামের ভেতরে ভরা অবস্থায় এক অজ্ঞাত যুবকের (বয়স আনুমানিক ৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল প্রায় ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় হৃদয়মনি স্কুলের পাশে জালকুড়ি সড়কের ক্যানেলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুর আলম সিদ্দিকী জানান, স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। 

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করণে পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

1

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

2

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

3

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন আঘাত, দুইজন নিহত

4

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

5

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

6

ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া

7

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

8

সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৪ দিনের ছুটি

9

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

10

বাংলাদেশের নির্বাচন গিয়ে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

11

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স

12

পর্তুগালের দায়িত্ব ছাড়লেন রবের্তো মার্টিনেজ

13

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

14

ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা : জামায়াত নেতা

15

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

16

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে

17

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে : জ্বাল

18

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

19

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

20