NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরে দুই দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

যশোরের মণিরামপুর বাজারে ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নকল প্যাকেট তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় মণিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

মো. সেলিমুজ্জামান জানান, সকালে এক ক্রেতা ‘সাতক্ষীরা ঘোষ ডেয়ারী’ দোকান থেকে এক কেজি দই কেনেন। পরিদর্শকরা গিয়ে দইয়ের পাতিল আলাদা করে ওজন করলে দেখা যায় এক কেজির পাতিলে রয়েছে মাত্র ৬৮৮ গ্রাম দই। ওজনে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এর আগে একই বাজারে ‘আজমীরি বেকারি’তে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে, কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ নেই।
এসব অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

1

শিশুর ক্ষতির কারণ সোশ্যাল মিডিয়ার আসক্তি

2

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

3

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

4

বিপিএলে ওপেনিং ছেড়ে নতুন পজিশনে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ই

5

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার

6

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

7

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

8

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

9

১৪ বছরে ও হলো না সাগর-রুনি হত্যার বিচার

10

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

11

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে

12

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

13

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

14

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

15

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাস, রাজনৈতিক নেতাদের মুক্তির স

16

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

17

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

18

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

19

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারলেও সেমির স্বপ্ন বেঁচে, কঠিন সমীকরণ

20