NNTV
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলতি মাসে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল

দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তি বজায় রাখতে চলতি মে মাসে সাড়ে ৫ লাখ মেট্রিক টনেরও বেশি পরিশোধিত ও অপরিশোধিত তেল দেশে আসছে। এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আমদানিকৃত ১৪টি তেলবাহী জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চলতি মাসেই আরও পাঁচটি জাহাজ বন্দরে ভেড়ার কথা রয়েছে।

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিপিসি জানায়, চলতি মে মাসে মোট ১৯টি জাহাজে করে বিপুল পরিমাণ জ্বালানি তেল দেশে আসছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল। এ ছাড়া আজ শনিবারও চট্টগ্রাম বন্দরে একটি তেলবাহী জাহাজ  নোঙর করার কথা রয়েছে।

জ্বালানি আমদানির এই ধারাবাহিকতা আগামী মাসেও বজায় থাকবে বলে জানিয়েছে বিপিসি। জুনের চাহিদা মেটাতে ইতিমধ্যে পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী আরও ১৬টি জাহাজের শিডিউল নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে চাহিদার বিপরীতে পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।

এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, প্রায় ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে ‘এমটি ফসিল’ নামের একটি বড় জাহাজ গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি মাদার ভেসেল কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছেছিল। বিপিসি কর্মকর্তারা বলছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা স্বাভাবিক রাখতে সরকার ও বিপিসির যৌথ উদ্যোগে নিয়মিত বিরতিতে এই তেল আমদানি প্রক্রিয়া সচল রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

1

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

2

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

3

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

4

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

5

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

6

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

7

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত

8

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

9

নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা: পরকীয়া প্রেমিক গ্র

10

আগামীকাল এলপিজির নতুন দাম ঘোষণা

11

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

12

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

13

ঢাকায় কিশোরীর মরদেহ উদ্ধার

14

সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্

15

নকআউটের পূর্বেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

16

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

17

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

20