NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেন ইরানে হামলা করেনি ট্রাম্প: জানা গেল আসল কারণ

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। সে সময় বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলে তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গত সপ্তাহে ইরানে হামলা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। তবে ঠিক সেই সময় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ জানান, যেন আপাতত ইরানে হামলা না চালানো হয়। কারণ, এই মুহূর্তে ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় ইসরায়েলের পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি নেই বলে তিনি জানান।

প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ জানিয়েছে।

ইরান হুমকি দিয়েছিল যদি তাদের ওপর কোনও হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে গুলোতে পাল্টা হামলা চালানো হবে।

মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল, মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। দখলদার ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।

গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যেকোনও সময় হামলা শুরু হবে। কিন্তু সেটি আর হয়নি।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে একটি খুদেবার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে প্রতিবেদনে দাবি করা করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

1

ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

2

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

3

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

4

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

5

সিরাজগঞ্জে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ

6

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

7

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

8

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

9

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে এইচপি

10

আজকের নামাজের নির্ধারিত সময়সূচি

11

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উসমান খাজা

12

নির্বাচন কী হবে ,কেন এই প্রশ্ন

13

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

14

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

15

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

16

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

17

ইরানে ৮০০ ফাঁসি স্থগিত, দাবি যুক্তরাষ্ট্রের

18

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

19

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

20