NNTV
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি দুই লাখ ৩৮ হাজার টাকায় উঠেছে। গতকাল রবিবার ছিল দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

আজ সোমবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে যেসব নির্দেশনা মানতে

1

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

2

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামে

3

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

4

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

5

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

6

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

7

আমার এলাকাকে শেষ করেছে,মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি:মির্জা আব্

8

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

9

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

10

জনপ্রিয় আফ্রিকান টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

11

রাজধানীতে সিসা বারে পুলিশের অভিযান

12

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

13

ইসলামে সন্তান প্রতিপালনের নীতিমালা

14

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

15

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

16

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

17

মাদারীপুরে বাম্পার ফলন হয়েছে আমন ধানের , শুরু ধান কাটার মহোৎ

18

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

19

জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়া বিমানে

20