NNTV
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তিনটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৮ শত মণ পাট পুড়ে দোকানঘরসহ আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মুকসুদপুর সরকারি টিএনটি অফিসের সামনে অবস্থিত একটি পাটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গুদামে সংরক্ষিত ১৮ শত মণ পাট পুড়ে যায়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শনিবার সকাল ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে বাড়ি চলে যান। তার গুদামে থাকা নিজের ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং একরাম মিয়ার ৫০০ মণ পাট পুড়ে গেছে। 

তিনি জানান, এই অগ্নিকাণ্ডে তিনি সম্পূর্ণভাবে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

2

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

3

যে কারনে বিমান অ্যান্টার্কটিকা এড়িয়ে চলে

4

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

5

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর

6

দুবাইয়ে বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা

7

জেনে নিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

8

সালমান শাহ হত্যা :আগামী ৩০ আগস্ট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

9

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

10

তাসনিম জারা ঘোষণা করলেন নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার

11

নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

14

আবারও ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যালানা কিং

15

আজ নারায়ণগঞ্জ আসছে তারেক রহমান

16

সাভারে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার

17

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

18

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

19

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃ

20