NNTV
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের প্রেসিডেন্ট বিশেষ বৈঠকের পর যে হুঁশিয়ারি দিলেন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধ কেবল ইরানি শর্ত মেনেই শেষ হবে। তেহরানে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। খবর তাসনিম নিউজ। 

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং জরুরি সেবা বজায় রাখার লক্ষ্যে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ওয়াশিংটন এবং তেল আবিবের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইরান তার নিজস্ব নীতি থেকে বিচ্যুত হবে না। চলমান যুদ্ধ শেষ করার যেকোনো সিদ্ধান্ত একান্তই ইরানের সার্বভৌম অধিকার এবং জনগণের মর্যাদার ওপর ভিত্তি করে নেওয়া হবে। 

বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা যুদ্ধকালীন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করেন। বিশেষ করে সংস্কৃতি, অবকাঠামো, অর্থনীতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গঠিত পাঁচটি বিশেষায়িত ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। 

দেশের এই সংকটময় মুহূর্তে নিরবচ্ছিন্ন সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সকল সরকারি সংস্থাকে ধন্যবাদ জানিয়ে পেজেশকিয়ান বলেন, শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের লড়াইকে জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে অভিহিত করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

1

আজ বছরের দীর্ঘতম রাত

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

4

প্রতি ভরি স্বর্ণ যে দামে কেনা যাবে

5

সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না:মাহদি আল-মাসাত

6

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশু নিহত

7

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

8

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

9

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে যমুনায় য

10

বাঘার দিঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আবু স

11

জামালপুরে বস্তবন্দি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

12

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আ

13

সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

14

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

15

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

16

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

17

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

18

জনসাধারণের জন্য পুনরায় শুরু অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্

19

রাজধানীর ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

20