NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।


মার্কিন চাপের মুখে পানামার সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা চীনা প্রতিষ্ঠান সিকে হাচিসনের চুক্তি বাতিল করলে এই উত্তেজনা দেখা দেয়।

পানামা সরকারের এমন সিদ্ধান্তে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

চীনের হংকংভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসন এসব তথ্য জানিয়েছে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে সিকে হাচিসন জানিয়েছে, তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে। একই দিনে চীনা সরকারের হংকং ও ম্যাকাও বিষয়ক দফতর পানামার রায়কে অযৌক্তিক, লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে।

মঙ্গলবার ওই দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, পানামার আদালত তথ্য উপেক্ষা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকং, চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

দফতরটি আরও দাবি করেছে, ন্যায্য ও সুবিচারভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা রক্ষায় চীনের পর্যাপ্ত সক্ষমতা ও উপায় রয়েছে।

এতে সতর্ক করে বলা হয়, যদি পানামা এই রায় কার্যকরে অগ্রসর হয় তাহলে তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক-উভয় ক্ষেত্রেই বড় মূল্য দিতে হবে। 

এদিকে গত সপ্তাহে পানামার সুপ্রিম কোর্ট সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনা বিবৃতিতে বলা হয়, একটি দেশ ধমক ও চাপের কৌশল ব্যবহার করে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত হতে বাধ্য করছে এবং পানামা স্বেচ্ছায় আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে।

উল্লেখ্য, পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ শতাংশ কনটেইনার পরিবহন এবং বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পরিচালিত হয়। খালটির নির্মাণে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র, যা প্রায় এক শতাব্দী পরিচালনার পর ১৯৯৯ সালে পানামার কাছে হস্তান্তর করা হয়। সূত্র: আল-জাজিরা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

1

বান্দরবানে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু

2

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

3

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা

4

আমি না থাকলে ইসরয়েলের অস্তিত্বই থাকতো না:ডোনাল্ড ট্রাম্প

5

টাঙ্গাইলে অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু

6

বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

7

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

8

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী

9

‘সমুদ্রের বুক ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরা

10

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

11

জার্মানির গোল কেন বাতিল? সিদ্ধান্তের কারণ জানাল ফিফা

12

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

13

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

14

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

15

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

16

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

17

ভারতে অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

18

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

19

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

20