NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার  (৩ নভেম্বর) রাতে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ১ নং আসামী ইসমাইল হোসেম সিরাজিকে গ্রেফতার করা হয়েছে। তিনি যাত্রাবাড়ি থানার যুবলীগ নেতা বলে জানা গেছে। অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ।

এছাড়া মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ ওমর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং ছাত্রলীগ নেতা তায়েব শিকদারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ডের নামে প্রকাশ্যে মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্লোরিডার চারটি আসনের মধ্যে তিনটিতে ডেমোক্র্যাটদের জয়

1

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

2

এবিজি ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্টের ফাইনাল আজ

3

আর্সেনাল ফিরেছে শীর্ষে

4

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

5

নরসিংদীর পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞা

6

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

7

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

8

জন সিনা বিদায় জানালেন রেসলিংকে

9

কক্সবাজারে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থা

10

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

11

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়ল তেলের দাম

12

ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি পাকিস্তানের, আইসিসির আর্থিক ক

13

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

14

তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

15

হাদি হত্যা মামলা : সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

16

জাতীয় বিশ্ববিদ্যালয় জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়

17

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

18

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

19

মেসিকে ছাড়া প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা দল

20