NNTV
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলি পর্যটকদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

ইসরায়েলি পর্যটকদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে নেমেছে থাইল্যান্ড। এছাড়াও চলমান প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি নাগরিকদের জন্য পর্যটন ভিসার মেয়াদ অন-অ্যারাইভাল এক মাস থেকে কমিয়ে ১৪ দিন করার দাবি জানিয়েছেন এক শীর্ষ বিক্ষোভকারী নেতা। ফুকেট দ্বীপে সপ্তাহান্তে আয়োজিত এক সমাবেশে এই দাবি তোলা হয়। 


গতকাল সোমবার (২ নভেম্বর) দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ফুকেট দ্বীপে আয়োজিত ‘নো ইসরায়েল- সেভ ফুকেট’ লেখা ব্যানারসহ একটি সমাবেশে থাই মিডিয়া মোগল এবং ‘ইয়েলো শার্ট’ বিক্ষোভের নেতা সোধি লিমথংকুল অভিযোগ করেন, ইসরায়েলিরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছে এবং কেবল তাদের নিজেদের দেশের পর্যটকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করছে।
ইসরায়েলি-পর্যটকদের-বিভিন্ন-কর্মকাণ্ডের-বিরুদ্ধে-বিক্ষোভে-উত্তাল-থাইল্যান্ডইসরায়েলি-পর্যটকদের-বিভিন্ন-কর্মকাণ্ডের-বিরুদ্ধে-বিক্ষোভে-উত্তাল-থাইল্যান্ড
একই দিন দ্বীপে আয়োজিত আরেকটি বিক্ষোভের নেতা সাইচোল নুচোট থাই সরকারের কাছে নাগরিকত্ব পাওয়া ইসরায়েলিদের নাগরিকত্ব বাতিল এবং দেশটির সকল চাবাদ প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।


স্থানীয় প্রতিবাদী দলগুলোর অভিযোগ, ইসরায়েলি নাগরিকরা বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে, স্থানীয় সংস্কৃতিকে অসম্মান করছে এবং বিদেশী মালিকানার বিধিনিষেধ এড়াতে থাই নাম ব্যবহার করছে।

 

থাইল্যান্ডে গঠিত 'চাবাদ হাউস' নামে পরিচালিত কেন্দ্রগুলোর কর্মকাণ্ড সম্প্রতি নজরদারির আওতায় এসেছে। গত জুলাইয়ে এক তদন্ত চলাকালীন এক ইসরায়েলি পর্যটক কর্মকর্তাদের সঙ্গে তর্ক করে বলেন, ‘আপনারা কি জানেন না এটি ইসরায়েলি ভূখণ্ড?’

ঐ ঘটনার পর থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের পরিধি বাড়ায় এবং সেপ্টেম্বরে দেশজুড়ে অন্তত নয়টি চাবাদ হাউসের লাইসেন্স ও সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত পরিচালনা করে।

গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশটির চাবাদ প্রধান রব্বাই ইউসেফ চাইম কান্টোরের থাই নাগরিকত্ব বাতিল করেন। ২০১৩ সালে থাই নাগরিকত্ব পাওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবহার করে ১৬ বার অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিলেন বলে তদন্তে বেরিয়ে আসে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ইসরায়েলিদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে, যেখানে সেনাসেবা শেষ করে অনেকে ঘুরতে যান। তবে ২০২৩ সাল থেকে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী আন্দোলন গাজা যুদ্ধের কেন্দ্রিক হলেও থাইল্যান্ডের বিক্ষোভগুলো স্থানীয় পর্যটনকেন্দ্রগুলো দখলে নেওয়ার অভিযোগ ও স্থানীয় নানা সমস্যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

1

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

2

যেভাবে কাজ করে ইরানের ‘শ্যাডো ফ্লিট’

3

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

4

সুদানে আরএসএফের হামলার নিন্দা জানাল সৌদি আরব

5

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

6

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

7

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

8

হবিগঞ্জে পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী মৃত্য

9

দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার

10

আমি না থাকলে ইসরয়েলের অস্তিত্বই থাকতো না:ডোনাল্ড ট্রাম্প

11

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

12

মহান-বিজয়-দিবসে-ক্রিকেট-টুর্নামেন্ট:-আয়োজন-বসুন্ধরা-শুভসংঘের

13

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

14

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

15

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন ব্যাটার ফিল সল্ট

16

৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্র

17

মোস্তাফিজ-নাহিদ যে কারণে পিএসএলে ফিরবেন না

18

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

19

ইরান যুদ্ধে অংশ নিতে যুক্তরাষ্ট্র পাঠালো ২৫০০ ‘স্থলসেনা’

20