NNTV
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় ভেজাল জিরা তৈরির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা


বগুড়ায় মসলার গোডাউনে অভিযান চালিয়ে জিরার সঙ্গে সস্তা ক্যারাওয়ে সিড মিশ্রণ ও ভারতীয় ব্র্যান্ডের নামে নকল জিরা মোড়কজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‌্যাব-১২ সোমবার বগুড়া সদর উপজেলার এরুলিয়ার কৃষ্ণপুর এলাকায় মো. শাহিন আলমের মসলার গোডাউনে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ র‌্যাব-১২ এর সদস্যরা। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, মোঃ শাহিন আলমের মসলার গোডাউনে আমদানি করা জিরার সঙ্গে তুলনামূলক অর্ধেক দামের ক্যারাওয়ে সিড মিশ্রিত করা হচ্ছে। পরে এই মিশ্রণ ভারতীয় ব্র্যান্ড ‘বিটি ডায়মন্ড জিরা’র নকল মোড়কে জিরা নামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করছিল প্রতিষ্ঠানটি। এছাড়াও আমদানিতে ক্যারাওয়ে সিড নামে ঘোষণা থাকলেও পলিশ মেশিনে পালিশ করে জিরা বলে বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে মসলার গোডাউনের মালিক মো. শাহিন আলমকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এসময় ৪২ বস্তা জিরা ও ১৮০ বস্তা ক্যারাওয়ে সিড জব্দ করা হয়। প্রতিষ্ঠানকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

3

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ

4

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

5

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

6

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

7

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

8

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

9

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

10

বিদ্যালয় নেই তিন কুমিল্লার গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়

11

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

12

ইরান আটক করল বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ

13

রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রে

14

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

15

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

18

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

19

নারায়ণগঞ্জে বসতবাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার, নগদ টাকা ও মালাম

20