NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো নারায়ণগঞ্জ

বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জে নতুন অনলাইন সংবাদমাধ্যম “নিউজ আলো” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম অঙ্গনে নতুন এই সংযোজনকে ঘিরে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি ৭ মে (বৃহস্পতিবার) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তন এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম। উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ| তিনি ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে নিউজ আলো এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কথা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর “নিউজ আলো” সেই দায়িত্বশীলতার প্রতিফলন ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউজ আলোর বার্তা সম্পাদক মোঃ মোক্তার হোসেন। তিনি নিউজ আলোর লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, একটি আধুনিক, নিরপেক্ষ ও জনবান্ধব সংবাদমাধ্যম গড়ে তোলাই তাদের প্রধান অঙ্গীকার।
এন এ এন টিভি এর চিফ রিপোর্টার আহম্মেদ শরীফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন পন্টি (সাধারণ সম্পাদক, প্রেসক্লাব নারায়ণগঞ্জ),এইচ এম আনোয়ার প্রধান (সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি), মোঃ ইব্রাহিম খলিল (প্রকাশক ও সম্পাদক, দৈনিক সচেতন বাংলাদেশ ও নিউজ টু নারায়ণগঞ্জ), হাজী হাবিবুর রহমান শ্যামল (সাবেক সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা), মোঃ এনামুল হক সিদ্দিকী (সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা), সাইদুল হক লিপন (সভাপতি, প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ), এড. সাজিকুল ইসলাম মোল্লা তাজুল (এপিপি, যুগ্ম জেলা জজ প্রথম আদালত), এস.এম জহিরুল ইসলাম বিদ্যুৎ (সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিট), যাদু শিল্পী কবির প্রধান (সাধারণ সম্পাদক, সম্মিলিত নাট্যকর্মীজোট, নারায়ণগঞ্জ), এড. শম্ভুনাথ সাহা সৈকত (বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জজকোর্ট, নারায়ণগঞ্জ) এবং খোকন সাহা (যুগ্ম সাধারণ সম্পাদক, ১৫নং ওয়ার্ড বিএনপি)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনমানুষের কথা তুলে ধরাই “নিউজ আলো”-এর মূল লক্ষ্য হওয়া উচিত। নতুন এই সংবাদমাধ্যমের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ আরও স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে উপস্থাপিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী আয়োজনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত ও মনোমুগ্ধকর, যেখানে অতিথিদের বক্তব্য, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে পুরো পরিবেশ হয়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী। 
বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের এই সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, “নিউজ আলো” সত্য, ন্যায় ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে এবং স্থানীয় সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সবশেষে অতিথিবৃন্দ নতুন এই যাত্রার সফলতা, সমৃদ্ধি ও দীর্ঘস্থায়িত্ব কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম শহিদ (সাধানন সম্পাদক বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা), শফিকুল ইসলাম আরজু (সভাপতি, নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিট), আল আরিফ (সাধারন সম্পাদক, ১৮ নং ওয়ার্ড বিএনপি), আল্লামা ইয়াদগার সিজান( সাধারন সম্পাদক, দক্ষিন নলুয়া জামে মসাজদ), এড. আমেনা আক্তার শিল্পি, মিঠন ( প্রকাশক ও সম্পাদক, নিউজ টুয়েন্টি ফোর নারায়ণগঞ্জ), মশিউর রহমান মশিউর(খবর নারায়ণগঞ্জ ডট কম নির্বাহি সম্পাদক), খবর নারায়ণগঞ্জ ডট কম এর স্টাফ রিপোর্টার, মোহাম্মদ আলী সাংবাদিক, সৌরভ ফটো সাংবাদিক, নিলয় ফটো সাংবাদিক, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক  আলী, জাহিদ হোসেন (প্রকাশক, খবর নারায়ণগঞ্জ ডট কম), ইমরান হোসেন, জুয়েল হোসেন, জুম্মান সুহেল ফটো সাংবাদিক, সুমন সাংবাদিক, সোনালী ফটো সাংকাদিক, সাংবাদিক এনি, সাংবাদিক জুয়েল, সাংবাদিক জহির,সুমন এন এ এন টিভি, আনিসুল ইসরাম হিরা, নিরবাংলার বার্তা সম্পাদক, মনির হোসেন (সম্পাদক ডেইলি নারায়ণগঞ্জ), ফটো সাংবাদিক ওয়ার্দে ফটো সাংবাদিক নুরুল ইসলাম, আক্তার উদ্দিন, সেলিম ভুইয়া, সোহেল চৌধুরি, জামাল হোসেন, ইকবাল হোসেন, আসরাফ হোসেন মন্টু, হরিচরন শীল সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে দোয়া, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি  বিতরণের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

1

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

2

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব

3

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

4

টেক্সাসে রোবটদের কাজ শেখাতে তৈরি হলো ‘রোবট পার্ক’ স্কুল

5

যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ,এসেছে ট্রা

6

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

7

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

8

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

9

টোকিও প্রশাসনের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

10

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

11

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

12

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

13

'বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা'জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনা

14

দিনাজপুরে মা-মেয়ের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

15

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

16

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

17

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত পাঁচ

18

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

19

হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের পথসভা ও উঠান বৈঠক —

20