NNTV
প্রকাশ : Mar 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সোমবার সেখানে তেল-গ্যাস উত্তোলন ও বিপননকারী কোম্পানি ভালেরোর একটি তেল শোধনাগারে এই বিস্ফোরণ ঘটে। এএফপি এ খবর জানিয়েছে ।

বিস্ফোরণের পর শোধনাগারটির আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় নগর কর্তৃপক্ষ। পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ভালেরো’র তেল শোধনাগারে বিস্ফোরণের প্রেক্ষিতে আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।

পৃথক এক বিবৃতিতে ভালেরো কোম্পানি কর্তপক্ষ বলেছে, টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বিস্ফোরণের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা এবং তার জেরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম বিশ্বকে ভাঙ্গার ইসরাইলের নতুন ষড়যন্ত্র

1

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

2

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

3

১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি : অভিনেতা তৌ

4

এনসিপির ইশতেহার ঘোষণা আজ

5

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

6

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

7

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

8

পাকিস্তান সাথে না থাকলে কী হতো বাংলাদেশের ?

9

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

10

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

11

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

যুদ্ধ বন্ধের জন্য ইরান ৫ টি শর্ত

14

নরসিংদীর রায়পুরায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে-আশরাফ উদ্দিন ব

15

স্কুলের সংশোধিত ছুটির সূচি প্রকাশিত

16

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

17

একদিনের সফরে পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

18

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

19

জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

20