NNTV
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে চড়ে একসঙ্গে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু ইমন ও নয়ন। কিন্তু বাড়ি ফেরা হলো না ইমনের। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল বাইপাস এলাকায় মিনিবাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ইমতিয়াজ মাহমুদ ইমনের।

নিহত যুবকের নাম ইমতিয়াজ মাহমুদ ইমন (২২)। তিনি চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে। আহত ব্যক্তির নাম মো. নয়ন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমন ও নয়ন মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে নিজ গ্রাম চন্দনাইশে ফিরছিলেন। পথে পটিয়া ইন্দ্রপুল বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী মিনিবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুজন সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. চক্রবর্তী ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মিনিবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সেটি আটকায়। তবে চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিবাসটি জব্দ করে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। পলাতক চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে এক মাসে মশা বেড়েছে ৪০%

1

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বো

2

বানিয়াচংয়ে মাথায় ইট পরে শ্রমিকের মৃত্যু

3

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

4

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

5

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ

6

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

7

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

8

এহছানুল হক মিলন পেয়েছেন নতুন মন্ত্রিসভায় ডাক

9

সৌদিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ করলেন আব্বাস আরগচি

10

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে ব্রিটিশ শিয়াল

11

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

12

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

13

নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন

14

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

15

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

16

কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্

17

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

18

হায়দরাবাদ ছেড়ে মুম্বাই যাচ্ছেন আল্লু অর্জুন

19

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেললেন সংবাদ উপস্থাপক

20