NNTV
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলার তিসকারপুল এলাকায় মাছবাহী একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।তাছাড়া  এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের তিসকারপুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. বাচ্চু মিয়া (৪০)। তিনি লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান লাখাই থেকে হবিগঞ্জের দিকে রওনা হচ্ছিল। পথে তিসকারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ড্রাইভারের পাশের সিটে বসা বাচ্চু মিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় টমটমের ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। খবর পেয়ে লাখাই থানার এসআই মো. শাহ আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কাস্টমস হাউস নিলামে তুলেছে ২২০ কন্টেইনার পণ্য

1

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

2

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

4

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্

5

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

6

নারায়ণগঞ্জে মাদক মামলায় অর্থদণ্ডসহ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

7

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

8

দেশে জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং

9

৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার পদায়ন

10

আজ পিএসএলের ১১তম আসর শুরু

11

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, আহত ৭

12

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

13

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

14

আক্রমণ করবে না ইরান: প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে

15

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

16

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, কী বলে ইসলাম?

17

বড় পর্দায় নিশো-মেহজাবীন

18

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

19

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ক

20