NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

কেনার পর বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। এ কারণেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত।

সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের মোস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশনা তাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে বাংলাদেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর লাগাতার বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

খেলোয়াড়দের প্রতি এমন আচরণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের এই কঠোর পদক্ষেপকে দেশের ক্রিকেটপ্রেমীরা সমর্থন জানাচ্ছেন। এর ফলে ২০২৬ সালের আইপিএল বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

1

নিয়মিত বাদাম খেলে কমতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

2

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

3

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

4

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

5

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

6

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর

7

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যত টাকা আয় করল

8

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

9

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

10

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

11

রোহিত শীর্ষস্থান ধরে রাখলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

14

বিএনপি খালেদা জিয়ার দেখানো পথে চলবে:রিজভী

15

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব

16

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

17

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

18

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

19

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

20