NNTV
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্ধ থাকা ৬টি পাটকল ছয় মাসের মধ্যে চালু হচ্ছে

আগামী ছয় মাসের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ছয়টি বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্যান্য পাটকলও চালু করা বা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে নতুন বিনিয়োগ আসবে, রফতানি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও জানান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে খুলনায় আরও এক শিশুর মৃত্যু

1

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

2

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

3

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

4

সুরক্ষিত ভবনে খামেনি হত্যা: কীভাবে সম্ভব হলো?

5

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

6

সিরাজগঞ্জে হাম রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্ত ১০০ শিশু

7

সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন সেলিনা সুলতানা

8

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

9

কেন ইরানে হামলা করেনি ট্রাম্প: জানা গেল আসল কারণ

10

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

11

নরসিংদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত

12

শেরপুরের নকলায় ইয়াবাসহ একজন গ্রেফতার

13

৯০ মিনিট মাঠে টিকে থাকুন, আতঙ্ক নয়—মাথায় হাত নয়: নাসীরুদ্দীন

14

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

15

জ্বালানির জন্য-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্ত

16

পূবাইলে অননুমোদিত আবাসন প্রকল্পের অভিযোগে ‘এরাবিয়ান" গ্লোবাল

17

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

18

নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশ

19

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

20