NNTV
প্রকাশ : Mar 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হয় তাহলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম  ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদের প্রধান জমাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঈদগাহ ময়দানে সাড়ে তিন সহস্র নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা থাকছে। এছাড়া পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সাক্ষাৎ

1

পাকিস্তান সাথে না থাকলে কী হতো বাংলাদেশের ?

2

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

3

দর্শকপ্রিয়তায় তুঙ্গে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’

4

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

5

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

6

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

7

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর শিকার এএসআই, অস্ত্র লুট

8

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

9

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

10

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

11

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

12

অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

13

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যত টাকা আয় করল

14

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

15

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

16

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

17

ফ্রিজে মাছ সংরক্ষণের সময় কত দিন?

18

কানাডায় প্রথমবারের মতো ফেডারেল এমপি নির্বাচিত হলেন ডলি বেগ

19

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

20