NNTV
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

বিশ্বকাপকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইডেন। তবে ঘোষিত দলে জায়গা হয়নি টটেনহ্যাম হটস্পারের তারকা ফরোয়ার্ড ডেজান কুলুসেভস্কির।

দীর্ঘদিনের হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে। গত এক বছর ধরেই মাঠের বাইরে আছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অনেকেই আশা করেছিলেন, সামান্য সম্ভাবনা থাকলেও হয়তো তাকে স্কোয়াডে রাখা হবে। তবে সুইডেন কোচ গ্রাহাম পটার সেই সম্ভাবনার দরজাও বন্ধ করে দিয়েছেন।
স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে পটার বলেন, ‘এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। গত এক বছরে সে কোথায় ছিল, কী করেছে এবং পুনর্বাসনের কোন পর্যায়ে আছে—সব কিছু বিবেচনায় নিতে হয়েছে। প্রথম ম্যাচের এখনও সাড়ে চার সপ্তাহ বাকি, কিন্তু তার বর্তমান অবস্থার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অন্যদিকে ইনজুরিতে ভোগা আরেক ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাককে দলে রেখেছেন পটার। গত মৌসুমে চোটের সঙ্গে লড়াই করলেও বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন সুইডিশ কোচ।

বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্স করেছিল সুইডেন। নিজেদের গ্রুপে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে থেকে শেষ করেছিল তারা। তবে উয়েফা নেশনস লিগ ‘সি’ গ্রুপে ভালো পারফরম্যান্সের সুবাদে প্লে-অফ খেলার সুযোগ পায় দলটি। সেখানে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে সুইডিশরা।

সুইডেনের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ক্রিস্টোফার নর্ডফেল্ট (এআইকে), ভিক্টর জোহানসন (স্টোক সিটি), জ্যাকব উইডেল জেটারস্ট্রম (ডার্বি কাউন্টি)

ডিফেন্ডার: ড্যানিয়েল সভেনসন (বরুসিয়া ডর্টমুন্ড), ভিক্টর লিন্ডেলফ (অ্যাস্টন ভিলা), ইসাক হিয়েন (আতালান্তা), কার্ল স্টারফেল্ট (সেল্তা ভিগো), এলিয়ট স্ট্রাউড (মিয়ালবি এআইএফ), গুস্তাফ লাগারবিয়েলকে (ব্রাগা), গ্যাব্রিয়েল গুডমুন্ডসন (লিডস ইউনাইটেড), এমিল হোম (ইউভেন্টাস), হিয়ালমার একডাল (বার্নলি), এরিক স্মিথ (সেন্ট পাউলি)

মিডফিল্ডার ও ফরোয়ার্ড: তাহা আলি (মালমো এফএফ), ইয়াসিন আয়ারি (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), লুকাস বার্গভাল (টটেনহ্যাম হটস্পার), অ্যান্থনি এলাঙ্গা (নিউক্যাসল ইউনাইটেড), ভিক্টর ইয়োকেরেস (আর্সেনাল), ইয়েসপার কার্লস্ট্রম (উদিনেসে), গুস্তাফ নিলসন (ক্লাব ব্রুজ), বেঞ্জামিন নিয়গ্রেন (সেল্টিক), ম্যাথিয়াস সভানবার্গ (ভলফসবুর্গ), বেসফোর্ট জেনেলি (রয়্যাল ইউনিয়ন সাঁ-জিলোয়াজ), আলেক্সান্ডার ইসাক (লিভারপুল), আলেক্সান্ডার বার্নহার্ডসন (হলস্টেইন কিল), কেন সেমা (পাফোস)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

1

যেভাবে হোয়াটসঅ্যাপের প্রতারণা থেকে বাঁচবেন

2

প্রায় ২১ হাজার ৮৫০ কোটিতে কিনল বেঙ্গালুরুকে

3

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

4

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

5

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

6

হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সৌহার্দ

7

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

8

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতির কঠিন অবস্থান

9

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

10

নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর

11

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

12

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

13

স্বর্ণ ও রুপার দাম কমেছে

14

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

15

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি

16

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

17

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

18

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনূভুত

19

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

20