NNTV
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
 
আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের এ আদেশ দেন। একইসঙ্গে আগামীকাল (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। 
এর আগে গত ২৪ মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য এদিন ধার্য করেন। 

ওইদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। একপর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

1

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

2

বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, ম্যারাডোনার বিরল কীর্তি

3

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

4

দাপুটে জয়ে রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস

5

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

6

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

7

অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আইএসইউতে

8

প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৪ জন

9

ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া

10

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

11

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

12

শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

13

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

14

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

15

ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

16

দুই দেশ কেড়ে নিল ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

17

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি

18

নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ,

19

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

20