NNTV
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাপানের সনির হাতে যাচ্ছে স্নুপি-চার্লি ব্রাউনের

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী আমেরিকান কমিক স্ট্রিপ পিনাটস এবং এর জনপ্রিয় বিভিন্ন চরিত্র স্নুপি ও চার্লি ব্রাউন কিনে নিচ্ছে জাপানের প্রযুক্তি কোম্পানি সনি।

পিনাটসের এসব চরিত্রের নির্মাতা চার্লস এম শুলজ। এর আগে, ২০১৮ সালেই পিনাটসের ৩৯ শতাংশ শেয়ার কিনে রেখেছিল জাপানি কোম্পানিটি। এখন কানাডিয়ান প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডব্রেইন’-এর কাছ থেকে ৪৬ কোটি ডলারে এ ফ্র্যাঞ্চাইজিটির ৪১ শতাংশ শেয়ার কিনছে সনি। ফলে নতুন এই চুক্তির কারণে সনির মোট শেয়ারের পরিমাণ ৮০ শতাংশ হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

চুক্তিটি বর্তমানে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা সম্পন্ন হলে পিনাটস আনুষ্ঠানিকভাবে সনির এক সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হবে। তবে ফ্র্যাঞ্চাইজিটির বাকি ২০ শতাংশ মালিকানা এখনও শুলজের পরিবারের কাছেই থাকছে।

৭৫ বছর আগে, ১৯৫০ সালে কমিক স্ট্রিপের মাধ্যমে পিনাটসের যাত্রা শুরু করেছিলেন শুলজ। তারপর থেকে ফ্র্যাঞ্চাইজিটি অভাবনীয়ভাবে বড় হয়েছে, তৈরি হয়েছে নানা অ্যানিমেটেড সিরিজ, কার্টুন মিউজিক্যাল ও চলচ্চিত্র, যা ‘স্নুপি’ চরিত্রটিকে বিশ্বজুড়ে প্রতিটি ঘরে জনপ্রিয় করে তুলেছে। সনি বলেছে, কয়েক বছর আগে এই ব্র্যান্ডের ৩৯ শতাংশ শেয়ার কেনার পর থেকেই পিনাটসের মেধাসত্ত্ব ছড়িয়ে দিতে কাজ করছে তারা।

সনি মিউজিক এন্টারটেইনমেন্ট জাপানের প্রধান নির্বাহী শুনসুকে মুরামাতসু বলেছেন, “অতিরিক্ত এই মালিকানা পাওয়ার পর আমরা আনন্দিত। এখন সনি গ্রুপের বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক ও আমাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে পিনাটস ব্র্যান্ডের গুরুত্ব আরও উন্নত করতে পারার বিষয়ে আমরা রোমাঞ্চ বোধ করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

1

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

2

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

3

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

4

ট্রাম্পের টার্গেটে রয়েছে ৫ দেশ

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

আজ বছরের দীর্ঘতম রাত

7

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

8

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

9

আবারও হুংকার দিলেন খামেনি

10

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

11

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

12

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

13

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণ

14

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

15

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

16

ডোনাল্ড ট্রাম্প: ভেনেজুয়েলার দায়িত্ব আমার

17

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

18

ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল বন্ধ; ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞায় য

19

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

20