NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইকুয়েডর ডিফেন্ডার নিহত হয়েছে দুর্বৃত্তের গুলিতে

ইকুয়েডরের ফুটবলে নেমে এলো গভীর শোক। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দেশটির জাতীয় দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার গুয়ায়াকিল শহরের উত্তর অংশের একটি দোকানের সামনে পিনেইদাকে লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুই হামলাকারী। ওই সময় তার সঙ্গে ছিলেন তার মা ও আরেকজন নারী। এ হামলায় প্রাণ হারান পিনেইদা।

ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির তদন্তে বিশেষ পুলিশ ইউনিট পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে গুয়ায়াকিল শহরটি গ্যাং সহিংসতা ও মাদক পাচারের বড় কেন্দ্র হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহরটিতে ১,৯০০ জন খুন হয়েছেন, যা ইকুয়েডরের ইতিহাসে সর্বোচ্চ।

খেলাধুলার অঙ্গনেও এর প্রভাব পড়েছে। গত সেপ্টেম্বরেই দেশটির দ্বিতীয় বিভাগের তিন ফুটবলার খুন হন এবং অক্টোবরে এক স্থানীয় ফুটবলার গুলিবিদ্ধ হয়ে আহত হন।

মারিও পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ইকুয়েডর জাতীয় দলের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন। তিনি ক্লাব ক্যারিয়ার শুরু করেন ইন্ডিপেন্ডিয়েন্তে ডেল ভালেতে। ২০১৬ সালে যোগ দেন গুয়ায়াকিলের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসিতে। 

এছাড়া ব্রাজিলের ফ্লুমিনেন্সে ও নিজ দেশের এল নাসিওনালে ধারে খেলেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

1

হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল

2

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

3

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

4

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

5

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

6

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

7

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

8

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

9

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

10

সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্

11

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

12

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার

13

চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩২৫

14

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

15

জাপান সফরে গেলেন জামায়াত আমির

16

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

17

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

18

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

19

আজ যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

20