NNTV
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

গাজীপুর থেকে চুরি করা মিশুক গাড়ি সিলেটে নিয়ে বিক্রির চেষ্টাকালে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সিলেট জেলার বিশ্বনাথ থানার তবলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া দুটি মিশুক গাড়ি ও একটি চার্জার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলো মো. এমরান হোসেন (৩৪) নোয়াখালীর চাটখিল থানার মনোহারপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি বর্তমানে পূবাইলের তালটিয়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পূবাইল থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সিলেটের বিশ্বনাথে অভিযান চালায়। রাত ১টা ৪৫ মিনিটে এমরানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে স্থানীয় একটি কাঁচা রাস্তার পাশ থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সহযোগীদের নিয়ে সে বাদীর গ্যারেজ থেকে গাড়ি দুটি চুরি করে প্রথমে মাজুখান এলাকায় রাখে। পরে পুলিশের হাত থেকে বাঁচতে পিকআপ ভ্যানে করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যায়।

এবিষয়ে পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান,, এই মামলায় আসামীকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব

1

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

2

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত

3

বাণিজ্য সম্প্রসারণে ইইউ’র সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরলো বাং

4

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে ক

5

সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে লিমন-বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ ন

6

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়ল তেলের দাম

7

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ আসামীকে গ্রেপ্তার ক

8

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

9

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

10

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

11

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

12

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

13

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

14

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

15

সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

16

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য অনুষ্ঠিত রাষ্ট্রীয় শ

17

ইরান যুদ্ধে অংশ নিতে যুক্তরাষ্ট্র পাঠালো ২৫০০ ‘স্থলসেনা’

18

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

19

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

20