NNTV
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই।

বার্তায় তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন বিশেষ তাৎপর্য বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কো রুবিও আরও বলেন, একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারিত্বকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে।

স্বাধীনতা দিবসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যা

1

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

2

আগামী শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষ

3

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

4

আজও মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট বাতিল

5

এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ করেছে এনবিআরের ওয়েবসাইট

6

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

7

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

8

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

9

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

10

ঢাকার মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে আউটসোর্সিং কর্মী আহত

11

ভারতের আঞ্চলিক রাজনীতির রূপ বদলে যাচ্ছে

12

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

13

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা তারেক রহমানের

14

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

15

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপ

16

আড়ংয়ে চাকরি, যারা আবেদন করতে পারবেন

17

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

18

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নে

19

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

20