NNTV
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপেছে ইউক্রেন

ইউক্রেন থেকে চুরি করা শস্য বহনকারী একটি রুশ জাহাজকে বন্দরে ভিড়তে দেওয়ার অভিযোগে ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন। 

ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ইভজেন কর্নিচুক এই তথ্য জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমরা যদি ইরান থেকে কেনাকাটা শুরু করতাম তাহলে ইসরায়েল খুশি হতো না। আমরা তা এড়িয়ে চলি। একইভাবে রাশিয়া ইস্যুতেও আপনাদের কাছ থেকে একই আচরণ আশা করি।”

কর্নিচুক জানান, গত ২৭ মার্চ তিনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগে প্রমাণ জমা দেন যে, জাহাজটি চুরি করা শস্য বহন করছে। তবে তার দাবি, ইসরায়েল ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের আনুষ্ঠানিক অনুরোধের অপেক্ষায় ছিল।

পরবর্তীতে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কি আনুষ্ঠানিক অনুরোধ ও ইউক্রেনের আদালতের নির্দেশনা গ্রহণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান।

কর্নিচুক অভিযোগ করে বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয় এবং ইসরায়েলি কাস্টমস-সবাই বিষয়টি জানত। অন্তত তারা আরও তথ্য না পাওয়া পর্যন্ত জাহাজটিকে ভিড়তে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করতে পারত, কিন্তু তারা তা করেনি।”

তিনি আরও বলেন, এই ঘটনা আন্তর্জাতিক আইন ও দুই দেশের মধ্যে হওয়া চুক্তির লঙ্ঘন। বিষয়টি সমাধানে ইউক্রেন বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যেই কাজ করছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের সঙ্গে যোগাযোগ করে দুই নেতার মধ্যে ফোনালাপের ব্যবস্থার চেষ্টা করে।

তবে সময়সূচি জটিলতার কারণ দেখিয়ে জেলেনস্কির দফতর আপাতত সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তবুও দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

1

স্বর্ণ ও রুপার দামে আবার ও পতন পুরো বিশ্ববাজারে

2

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

3

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

4

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

5

ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিল আরব

6

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

7

ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ

8

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

9

শেরপুরের নকলায় ইয়াবাসহ একজন গ্রেফতার

10

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

11

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

12

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

13

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

14

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

15

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, আহত ৭

16

আজ শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

17

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

18

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

19

গাজা, সুদানে বাংলাদেশের হাফেজ্জী টিম খাদ্য সহায়তা দিচ্ছে

20