NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে হামলায় চালিয়ে সহযোগী ও গাড়িচালককে কুপিয়ে জখম করে ডাকাত দল। রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার কল্যান্দী মোড় এলাকায় এঘটনা ঘটে।

এসময় ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী নড়াইলের সহযোগী ও গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল শেষ করে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এ সময় ডাকাতরা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলার একপর্যায়ে ডাকাত দল আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর ডাকাতরা দ্রুত পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

1

কিশোরগঞ্জে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

2

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

3

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

4

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্র

5

নারায়ণগঞ্জে পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

6

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

7

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

8

নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান করলেন প্রধা

9

রাজধানীর বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

10

যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

11

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

12

তারেক রহমান দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন হাদি গুলিবিদ্ধ

13

পরিচালিত করার কৌশল সন্তানকে দ্বিনি মূল্যবোধে

14

'বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা'জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনা

15

ইসরায়েলে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, ক্ষতিগ্রস্থ একাধি

16

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

17

ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

18

জনপ্রিয় আফ্রিকান টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

19

জাবিতে বাংলা বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ অনুষ্ঠিত

20