NNTV
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর


ইরান আর আগের মতো নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন তিনি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করে, গত প্রায় দুই সপ্তাহের হামলায় ইরান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

এসময় তিনি বলেন, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথম তিনি প্রকাশ্যে ভাষণ দিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরান আর আগের ইরান নেই।’ ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলাগুলো ইরানকে তাদের পরমাণু ও ব্যালিস্টিক প্রকল্পগুলো ভূগর্ভে সরিয়ে নিতে বাধা দিয়েছে বলেও তিনি দাবি করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ তার দেশকে এই অঞ্চলে নতুন জোট গঠনের সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, ‘অতীতে এটি সম্ভব ছিল না, কিন্তু এখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

1

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

2

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

3

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

4

রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

5

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

6

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

7

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

8

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

11

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

12

স্কুলের সংশোধিত ছুটির সূচি প্রকাশিত

13

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

14

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

15

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

16

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

17

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

18

সর্বস্তরের মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে

19

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

20