NNTV
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

ইরানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন সেমিস্টার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর সরকার।

মঙ্গলবার সরকারপক্ষের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদের অধিকার রয়েছে, তবে কিছু সীমারেখা মেনে চলতে হবে। তার ভাষায়, পবিত্র বিষয় ও জাতীয় পতাকা রাষ্ট্রের ‘রেড লাইন’। ক্ষোভ যত তীব্রই হোক, এ সীমা অতিক্রম করা গ্রহণযোগ্য নয়।

সপ্তাহান্তে নতুন শিক্ষাবর্ষ শুরুর পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে তারা জানুয়ারিতে চূড়ায় পৌঁছানো দেশব্যাপী আন্দোলনের স্লোগান আবারও উচ্চারণ করেন। ওই সময় বিক্ষোভ কঠোর দমন-পীড়নের মুখে পড়ে।

টানা তৃতীয় দিনের আন্দোলনের মধ্যে সোমবার তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীকে ১৯৭৯ সালের বিপ্লবের পর প্রবর্তিত ইসলামী প্রজাতন্ত্রের পতাকায় আগুন দিতে দেখা যায়। এ ঘটনার পরই সরকারের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা আসে।

মোহাজেরানি বলেন, শিক্ষার্থীদের মনে ক্ষোভ ও বেদনা রয়েছে। তারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যা তাদের আহত ও ক্ষুব্ধ করেছে। এই অনুভূতিকে তিনি ‘বোধগম্য’ বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেন।

গত ডিসেম্বরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপকে কেন্দ্র করে শুরু হওয়া অসন্তোষ দ্রুতই বিস্তৃত আন্দোলনে রূপ নেয়। জানুয়ারির ৮ ও ৯ তারিখে তা চরমে পৌঁছে এবং সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নেতৃত্বের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর ব্যবস্থা নেয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, দমন অভিযানে বহু মানুষের প্রাণহানি ঘটে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) সাত হাজারের বেশি মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে এবং জানিয়েছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ তিন হাজারের বেশি মৃত্যুর কথা স্বীকার করলেও তাদের দাবি, সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ভূমিকা রেখেছে।

বিক্ষোভের সময় সরকার একদিকে আন্দোলনকারীদের অর্থনৈতিক অসন্তোষের বিষয়টি স্বীকারের ইঙ্গিত দিলেও, অন্যদিকে ‘দাঙ্গাবাজদের’ কঠোর ভাষায় সমালোচনা করে আসছে।

মোহাজেরানি জানিয়েছেন, বিক্ষোভের পেছনের কারণ ও সংশ্লিষ্ট উপাদানগুলো খতিয়ে দেখতে একটি তথ্য-অনুসন্ধানী কমিটি কাজ করছে। শিগগিরই তাদের প্রতিবেদন প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে চাঁদার টাকা না দেওয়ায় দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

1

রাতের নীরবতায় কোরআন তিলাওয়াতের ফজিলত

2

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

3

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

4

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

5

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন টিসিবিমুখী নিরুপায় মধ্যবিত্ত

6

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

7

মারেস্কা বিদায়ের পর আরও অস্থির চেলসি, মালিকানার বিরুদ্ধে আন্

8

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

9

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

10

নতুন ছবিতে কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলেনা গোমেজ

11

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

12

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মতবিনিময় সভা: নতুন কেন্দ

13

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

14

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

15

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: বাঘের গালিবাফ

16

সুদানে আরএসএফের হামলার নিন্দা জানাল সৌদি আরব

17

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

18

রাজধানীসহ সারা দেশে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের সতর্

19

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

20