NNTV
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ নারায়ণগঞ্জ আসছে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আসছেন। তার আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

বিএনপি চেয়ারম্যানের সফরকে ঘিরে আড়াইহাজার উপজেলা উৎসবমুখর হয়ে উঠেছে। উপজেলা জুড়ে মিছিল, মিটিংসহ সব আয়োজনে দলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সর্বস্তরের জনগণের মধ্যে রয়েছে উচ্ছ্বাস।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আবদু বলেন, “দলের চেয়ারম্যানের নির্বাচনী সমাবেশকে ঘিরে আড়াইহাজার ও রূপগঞ্জের নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বসিত। সমাবেশ সফল করার লক্ষ্যে আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। সবকিছু তিনি তদারকি করছেন।”

সরেজমিনে দেখা গেছে, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে। আশেপাশে বাঁশ দিয়ে নিরাপত্তা ব্যারিকেট তৈরি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা কর্মকর্তারা নিরাপত্তা তদারকি করছেন। সভা মঞ্চের আশেপাশে তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুনও সাটানো হয়েছে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ দৈনিক ইনকিলাবকে বলেন, “দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। নেতাকর্মীরা সকাল থেকেই উপস্থিত থাকার জন্য ছুটে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সভাস্থলে সতর্কতার সঙ্গে অবস্থান করছেন।”

এদিকে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত ও সংবর্ধনা জানাতে নেতা-কর্মীরা সভাস্থলের আশপাশের এলাকাকে সুসজ্জিত করেছে। আমরা তাকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত রয়েছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

3

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

4

প্রধান উপদেষ্টা ভোট

5

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

6

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

7

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

8

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

9

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

10

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

11

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

12

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

13

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

14

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

15

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

16

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাস, রাজনৈতিক নেতাদের মুক্তির স

17

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

18

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

19

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

20