NNTV
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবপুরে দুর্যোগে অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সহায়তা বিতরণ করা হয়। 
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী ও অনুদানের চেক তুলে দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, ২ জনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলায় গাজায় ১২ ফিলিস্তিনি নিহত

1

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পনমাত্রা ৬.২

2

সাইবার সুরক্ষা আইন আবারও সংশোধন, বাড়ছে শাস্তি

3

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

4

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

5

আজ নারায়ণগঞ্জ আসছে তারেক রহমান

6

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

7

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

8

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশু মরদেহ উদ্ধার

9

পৃথিবী আগের চেয়ে দ্রুত গরম হচ্ছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

10

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, বিকেলে কয়েকটি ছাড়

11

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

12

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠ

13

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

14

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

15

বন্দরে নবীগঞ্জ গার্লস স্কুলের ছাত্রীদের মাঝে স্যানিটারি সুরক

16

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

17

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

18

৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আলাস্কা

19

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

20