NNTV
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজপথ কাঁপানো নেতা রাজিব: আদর্শে অটল, নেতাকর্মীদের আস্থার প্রতীক

গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপির রাজনীতিতে এক পরিচিত ও শক্তিশালী নাম মোঃ তানবিরুল ইসলাম রাজিব। একজন সৎ, কর্মঠ এবং রাজপথের পরীক্ষিত নেতা হিসেবে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন তিনি। বর্তমানে কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজিব, এবং দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, তানবিরুল ইসলাম রাজিব সব সময় দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকেছেন। যেকোনো আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সামনের সারিতে, রাজপথে তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করে। দলের দুর্দিনে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের পাশে থেকে তাদের অনুপ্রাণিত করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, “রাজিব ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের অভিভাবক। তিনি সব সময় আমাদের পাশে থাকেন, আমাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। তার মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।”

আরও এক নেতা বলেন, “দলের জন্য রাজিব ভাইয়ের অবদান অপরিসীম। তিনি কখনো ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেননি, সব সময় দল ও জনগণের স্বার্থকে সামনে রেখেছেন। তার মতো নেতার হাত ধরেই ভবিষ্যতে দল আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।”

তানবিরুল ইসলাম রাজিবের নেতৃত্বগুণ, সততা এবং সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যেই তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার কর্মদক্ষতা ও দলীয় আদর্শের প্রতি অটল অবস্থান ভবিষ্যতে তাকে আরও বড় দায়িত্বের পথে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করছেন অনেকে।

এদিকে, দলীয় নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের রাজনীতিতে আরও সফলতা অর্জনের জন্য শুভকামনা জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, তানবিরুল ইসলাম রাজিবের মতো নেতার হাত ধরেই বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।


এনএন টিভি/রাজু হোসেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

1

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

2

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

3

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

4

ঢাকায় চলছে গণমাধ্যম সম্মিলন

5

বন্ধ শিল্প পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন

6

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

7

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

8

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

9

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

10

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জন অভিযুক্ত

11

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

12

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির অভ্যর্থনা কমিটি

13

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

14

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

15

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

16

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

17

বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লায় বাঁশ ও বেতের পণ্য প্রদর্শনী

18

কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে পলিন ফাউন্ডেশন

19

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

20