NNTV
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার শরীরে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ছাত্রলীগ-তাঁতীলীগের দুই নেতা গ্রেপ্তার

1

যুদ্ধে দুই শতাধিক ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি আইআরজিসির

2

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

3

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

4

সালমান শাহ হত্যা :আগামী ৩০ আগস্ট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

5

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

6

পটিয়ায় সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন

7

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

8

বিশ্বকাপে পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যা

9

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

10

আগামী শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষ

11

এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুবুর

12

নারায়ণগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, গ্রেফত

13

দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানি

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

শাহজালাল বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে, সরকারের ভাবনা ক

17

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

18

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, কোমরে খেলনা পিস্তল—বাঘায় ‘ভুয়া পুলিশ’

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20