NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ওই দিনের টিকিট কাটা দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের প্রেক্ষাপটে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকেই টিকিট সংগ্রহ করে মাঠে আসা দর্শকদের খেলা না দেখেই ফিরে যেতে হয়। এই পরিস্থিতিতে দর্শকদের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বিসিবি ১৫ জানুয়ারির ম্যাচের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো গড়াবে ১৮ জানুয়ারি। তবে ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা আগেই টিকিট কেটে রেখেছেন, তারা সেই টিকিট দিয়েই নির্ধারিত দিনের খেলা উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ১৭ ও ১৮ জানুয়ারির ম্যাচ দেখতে চাইলে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিটধারী দর্শকরা টিকিটের অর্থ ফেরত পাবেন বলে পুনরায় নিশ্চিত করেছে বিসিবি।

টিকিটের টাকা ফেরত পেতে দর্শকদের www.gobcbticket.com.bd/en ওয়েবসাইটে প্রবেশ করতে অথবা +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

1

নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা: পরকীয়া প্রেমিক গ্র

2

অভিনেতা শামস সুমন মারা গেছেন

3

পটিয়ায় সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন

4

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, কী বলে ইসলাম?

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

তীব্র দাবদাহ ও দাবানলে বিপর্যস্ত ইউরোপ

7

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

8

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

9

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

10

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

11

মার্কিন টর্পেডোতে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

12

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

13

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

14

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

15

সুখবর পেলেন জেরল্ড কুটসিয়া

16

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

17

ফ্রান্সে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আ

18

মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আর

19

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

20