NNTV
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লাশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি যমুনা টিভিকে নিশ্চিত করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অন্য দেশ থেকে কোনো দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে তারা। 


বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ব্যাটালিয়ন সদর ও বিওপির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলদল মোতায়েন করে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিশেষ টহলের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে। একই সাথে ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইসিপি দিয়ে যাতায়াতকারী সব যানবাহন ও যাত্রীদের নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি কে-৯ ইউনিটের (ডগ স্কোয়াড) মাধ্যমে বিশেষ তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে পার্শ্ববর্তী দেশে পালাতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে সীমান্ত নিরাপত্তা জোরদার রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

1

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্না

2

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত : মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনি

3

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

4

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

5

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ

6

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

7

জয়পুরহাটে বিজিবির নজরদারি জোরদার

8

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

9

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, কিশোরের মৃত্যু

10

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব

11

আর্শদীপ ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে

12

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

13

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

14

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

15

মুন্সীগঞ্জে বন্ধুত্বের ফাঁদে ডেকে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

16

আজ নারায়ণগঞ্জ আসছে তারেক রহমান

17

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

18

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

19

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

20