NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্রস্তুত : মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বক্তব্য দিয়েছেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে তাদের নজরদারি রয়েছে এবং আমরা প্রশাসনের সব বিভাগের সঙ্গে মিলেমিশে নির্বাচনী নিরাপত্তায় দক্ষ আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছি। শুধু নির্বাচন নয়, দেশ ও জাতির নিরাপত্তায় আমাদের এ বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে। 
সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ভিডিপির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করে এসব কথা বলেন তিনি। 

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের এ পর্যন্ত যতগুলো মহামারি, বন্যা ও সংকটপূর্ণ সময় এসেছে প্রতিটি ক্ষেত্রেই আনসার বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার বাহিনী ভূমিকা পালন করেছে। 
তিনি আরও বলেন, এই বাহিনীর সদস্যরা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমরা সরকারের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। যাতে তারা দেশে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। তার জন্য আমরা সব রকমের সহায়তা করব।

বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে, কেক কেটে আনসার ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। পরে একটি সুসজ্জিত র‍্যালি আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়নগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

1

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

2

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

3

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

4

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

5

ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অন

6

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর তারেক রহমানের

7

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

8

সিরাজগঞ্জে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ

9

রাজধানীর ৬০ শতাংশ এলাকা বড় ভূমিকম্পে ঝুঁকিতে, বলছে সমীক্ষা

10

আজকের নামাজের সময়সূচি ২ জানুয়ারি ২০২৬ (১৮ পৌষ ১৪৩২, ১২ রজব

11

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

12

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

13

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

14

সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৪ দিনের ছুটি

15

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

16

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু

17

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

18

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

19

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত পাঁচ

20