NNTV
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি নেতার সমাপনী বক্তব্যে জয় বাংলা, পরে বললেন, ‘সরি, সরি’

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যে ‘জয় বাংলা’ বলেছেন অনুষ্ঠানের সভাপতি দলের সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কর্মসূচির আয়োজন করা হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৫৮ সেকেন্ডের এই ভিডিওতে শফিজল ইসলাম বলেন, আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া–মহল্লায় গিয়ে কথা বলছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে হাফ কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন। আপনারা সহযোগিতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’ এর পরপরই তিনি বলেন, ‘সরি, সরি’ এবং মঞ্চ থেকে নেমে যান।

এর আগে ওই পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা, এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম আরও অনেকে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির নেতারা। পথে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পথসভায় বক্তব্য দেন নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে রাতে শফিজল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, শফিজল ইসলাম আগে কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় জনপ্রিয়তা আছে। তাই তাকে সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এর আগে তিনি কখনো বক্তব্য দেননি। তাই ভুল করে বলে ফেলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

1

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

2

কুমিল্লায়

3

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রম

4

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

5

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

6

ট্রাম্প বিলিয়ন ডলার সহায়তা দেবেন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত

7

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

8

মূল্যস্ফীতি বাড়তে পারে যদি বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন

9

যাকাত এর মাধ্যেমে হবে দারিদ্র বিমোচন : প্রধানমন্ত্রী

10

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

11

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

12

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

13

আবারও সু চির সাজার মেয়াদ কমাল জান্তা সরকার

14

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

15

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

16

আজ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু

17

আরও দু’টি তেলবাহী জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে

18

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

19

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

20