NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে সার্ক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে্‌ ।

সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় উল্লেখ করেছেন যে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন ও গণতন্ত্রকামী নেত্রীকে হারালো, যাঁর জীবন ও নেতৃত্ব এ দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে একটি স্থায়ী ছাপ রেখে গেছে ।

শোকবার্তায় বলা হয়, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিস্তার, নারী ক্ষমতায়ন এবং শিক্ষাখাতে। বিশেষ করে কন্যাশিশু শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ যে প্রবৃদ্ধির পথে এগিয়েছিল, তাকে বিশ্বব্যাংক ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে অভিহিত করেছিল।

মহাসচিব আরও স্মরণ করেন, ১৯৯৩-৯৫ ও ২০০৫-০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে তার প্রজ্ঞা ও দূরদর্শিতা সংস্থার আঞ্চলিক সহযোগিতা জোরদারে বড় ভূমিকা রেখেছিল। একই সঙ্গে সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হয়।

বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তায় তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সার্ক মহাসচিব এই প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের সাধারণ মানুষ এই গভীর শোক কাটিয়ে উঠে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে বেগম খালেদা জিয়ার জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা লাভ করবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

1

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান—মন খুলে কথা বলুন

2

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

3

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

4

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

5

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

6

সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

7

মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলা:২ আসামির মৃত্যুদণ্ড বহাল

8

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

9

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

10

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

11

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

12

ভূমিকম্প অনুভূত ইরানে

13

যে কারনে মাঘের শুরুতে কমেছে শীতের তীব্রতা

14

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

15

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

16

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

17

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

18

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

19

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

20