NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট বা অভিযোগপত্র আগামী বুধবার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলায় আগামী ৭ জানুয়ারি (বুধবার) চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতোমধ্যে এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন- এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার-প্রচারণাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সভায় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

1

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

2

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

3

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

4

মোহাম্মদপুর আদাবরে ১৮ চাঁদাবাজি গ্রুপ, পুলিশের অভিযান

5

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

6

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

7

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

8

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

9

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

10

ঢাকা মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

11

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

12

জামায়াত আমিরকে যে কথা বলেছেন নাহিদ

13

'এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই?'

14

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ

17

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

18

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

19

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

20