NNTV
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ধর্মের কোনো ভেদাভেদ নেই, মনে রাখতে হবে আমাদের সবার রক্তের রং লাল। সনাতন বলেন, মুসলমান বলেন আর বৌদ্ধ, খ্রিস্টান যা-ই বলেন, সবার রক্তের রং কিন্তু লাল। তাই নিজেকে কোনো সময় ছোট ভাবার কিছু নেই। আসছি যেমন একা, তেমনি যেতেও হবে একা। কাউকে কবর দিবে আবার কাউকে দাহ করবে এটুকুই পার্থক্য। এই দেশটা আপনার, আমার সবার। আমার যেমন অধিকার আছে আপনারও তেমনি সমান অধিকার আছে। তাই আসুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই মিলে একসঙ্গে কাজ করি।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার চণ্ডীপুর সার্বজনীন মন্দিরে হরিবাসর (ধর্মসভা) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, আমি নির্বাচনের আগে বলেছিলাম আপনারা আমার পাশে থাকেন, নির্বাচনের পরে আমি আপনাদের পাশে থাকব, আছি এবং ভবিষ্যতে যেকোনো সময় ডাকবেন আমি আপনাদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ! আপনারা নির্বাচনে আমাকে জয়যুক্ত করেছেন, তাই আমাদের দলের (বিএনপির) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার নির্বাচনী এলাকা চার থানার মসজিদ, মন্দির, গির্জা, ঈদগাহ মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে এই উপজেলার তালিকা করার নির্দেশ দিয়েছি।

এর আগে মন্দিরের প্রবেশপথে মন্ত্রী ও তার সহধর্মিণী পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি হরিবাসর (ধর্মসভা) কীর্তন শোনার পাশাপাশি অনেকের সমস্যার কথা শোনেন এবং পরামর্শ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা, পার্সোনাল সেক্রেটারি গোলাম মোস্তফা রঞ্জু প্রমুখ। 

এছাড়া হাকিমপুর পৌরসভার চণ্ডীপুর সর্বজনীন মন্দিরে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান মন্দির কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টু, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

1

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

2

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

3

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

4

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

5

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

6

পাকিস্তানের বেড়ে গেছে বিশ্বকাপ জেতার এর সম্ভাবণা

7

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

8

বড় পর্দায় নিশো-মেহজাবীন

9

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি ট

10

শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

11

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন

12

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

13

সারাবিশ্বে আবারও চালু হচ্ছে অ্যানথ্রোপিকের শক্তিশালী এআই

14

জামায়াত নেতাকে বাসায় গ্রিল কেটে হত্যা

15

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

16

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

17

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

18

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখ

19

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

20