NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

দীর্ঘ ১৬ বছর পর ফের দর্শকদের মুগ্ধ করতে চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমা। ব্যাপক জনপ্রিয়তা এবং রেকর্ড আয়ের কারণে ২০২২ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় সিনেমা ‘দ্য ওয়ে অব ওয়াটার’।

জেমস ক্যামেরনের পরিচালিত ‘সিনেমাটি আগামী ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে সিরিজের তৃতীয় সিনেমা। এবারের সিনেমার নাম ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর হচ্ছে, সারা বিশ্বের ন্যায় একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। 

এবারের পর্বে দর্শকরা দেখবে ‘আগুন উপজাতি’, যাদের আবির্ভাবই সিনেমার নতুন উত্তেজনা। মাইকেল লি লিখেছেন ‘এই সিনেমার ভিজ্যুয়াল-অ্যাকশন দাঁড়িয়ে গেছে আলাদা এক উচ্চতায়।’ আর সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছেন স্যাম ওয়ার্থিংটন, জো স্যালদানা, সিগরনি উইভার, স্টিফেন ল্যাং, এমনকি কেট উইন্সলেটও। 

সম্প্রতি লন্ডনে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিনেমার পরিচালক জেমস ক্যামেরন জানান, সন্তানরা বড় হয়ে নিজেদের পরিচয় খুঁজছে। কারণ তাদের মা পুরোপুরি নাভি প্রজাতির। আর বাবা অন্য গ্রহ থেকে আসা। এই শংকর জীবন তাদের হাসি-আনন্দের সঙ্গে এক ঝাঁক চ্যালেঞ্জও নিয়ে আসে। 

জেমস ক্যামেরন জানিয়েছেন, এই সিনেমার ব্যবসায়িক ফলই ঠিক করবে অ্যাভাটারের ভবিষ্যৎ পথচলা। কারণ, প্রথম ‘অ্যাভাটার’ এখনও বিশ্বের সর্বোচ্চ আয়কারী সিনেমা, আর দ্বিতীয় কিস্তি সফল হলেও সেই রেকর্ড ছুঁতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

1

গাজীপুরে পলি কেবলসের শীর্ষ বিক্রেতা জহিরুল ইসলাম সরকার

2

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

3

ইরানে স্টারলিংক ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগে বেশ কয়েকজন

4

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

5

দেশে জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং

6

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

7

কাতার জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে

8

হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে পুরস্কার বিতরণ

9

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

10

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

11

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

12

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

13

এহছানুল হক মিলন পেয়েছেন নতুন মন্ত্রিসভায় ডাক

14

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

15

‘ঘুস সিন্ডিকেটর বিরুদ্ধে কঠোর হওয়ায় প্রভাবশালী মহলের দাপটে এ

16

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

17

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

18

অহেতুক হাত পাতা: নিন্দার যোগ্য

19

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

20