NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক কয়েদি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে কার্পেট তৈরির ঘরে এ ঘটনা ঘটে।  

নিহতের নাম মিজানুর রহমান ওরফে মিজান (৫৫)। তিনি শার্শা থানার একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া গ্রামে। 

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক ৬ টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের কার্পেট তৈরির ঘরে এ ঘটনা ঘটে। সবার অগোচরে মিজানুর রহমান ঘরের এ্যাংগেলের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে কারারক্ষীরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

জানা যায়, ২০২৪ সালের ২৪ জুলাই যশোরের অতিরিক্ত দায়রা জজ, ২য় আদালত তাকে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড) প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছে। নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কারা সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরার আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

1

সুন্দরবনে ২৫ জেলে গ্রেপ্তার, ৪০০ কেজি পারশে পোনা উদ্ধার

2

যুদ্ধ বন্ধের জন্য ইরান ৫ টি শর্ত

3

নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা: পরকীয়া প্রেমিক গ্র

4

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

5

ভারতে অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

6

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

7

নরসিংদীতে গণভোট ও নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্

8

সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

9

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

10

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হলো ইরান সংশ্লিষ্ট চারটি জাহাজ

11

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

12

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

13

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

14

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

15

বার্সেলোনায় ২০২৮ পর্যন্ত থাকছেন হান্সি ফ্লিক

16

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়

17

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

18

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

19

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশু মরদেহ উদ্ধার

20