NNTV
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগামী ১৫ মার্চের মধ্যে দফায় দফায় আমদানীকৃত প্রায় এক লাখ ৪৪ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে দুটি বড় জাহাজ।

বন্দর ও বিপিসি সূত্রে জানা  যায়, গত দুই দিনের ব্যবধানে দুটি বড় চালানে প্রায় ৫৪ হাজার টন ডিজেল দেশে এসেছে।

গত ১০ মার্চ  ‘লিয়ান হুয়ান হু’ নামের ট্যাংকারটি ২৭ হাজার টন ডিজেল নিয়ে বহির্নোঙরে পৌঁছে এবং ওই দিন সন্ধ্যা থেকেই খালাস শুরু হয়। এ ছাড়া ৯ মার্চ ‘শিউ চি’ নামের জাহাজটি ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে বন্দরে নোঙর করে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির পাইপলাইনে থাকা পরের জাহাজগুলোর শিডিউলও চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ১২ মার্চ ‘এসপিটি থেমিস’ ৩০ হাজার ৪৮৪ টন, ১৩ মার্চ ‘র‌্যাফেলস সামুরাই’ প্রায় ৩০ হাজার টন, ১৫ মার্চ ‘চাং হাং হং তু’-এ করে প্রায় ৩০ হাজার টন তেল আসবে।

বিপিসির হিসাব অনুযায়ী, বর্তমান ব্যবহারের গতিতে এই ১.৪৪ লাখ টন ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো সম্ভব। তবে বৈশ্বিক অনিশ্চয়তার কথা মাথায় রেখে সরকার বর্তমানে দৈনিক সরবরাহ কমিয়ে ৯ হাজার টনে নামিয়ে এনেছে। এই সাশ্রয়ী নীতিতে চললে নতুন আসা ডিজেলে চলবে ১৬ দিন। বর্তমান মজুদ দিয়ে চলবে আরো ১৭ দিন। অর্থাৎ সব মিলিয়ে আগামী প্রায় এক মাসের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, যুদ্ধ পরিস্থিতির চ্যালেঞ্জ সত্ত্বেও সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জাহাজ আসার সঙ্গে সঙ্গেই দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হওয়ায় বাজারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

1

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

2

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

3

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

4

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতির কঠিন অবস্থান

5

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর তারেক রহমানের

6

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

7

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

8

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন

9

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

10

নারায়ণগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

11

বিজয়-রাশমিকার বিয়ে আজ

12

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

13

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

14

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

15

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

16

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

17

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্র

18

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

19

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

20